শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে তাদের আলোচনা শুরু করেছে।

বৈঠকের পর হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, আমরা প্রাক-অনুসন্ধানী ছোট একটি দল এসেছি। সরকার এবং বাংলাদেশের জনগণকে এ বিষ‌য়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে।

তি‌নি ব‌লেন, এই প্রেক্ষাপটে তার অফিস অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো সহায়তা করতে রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানব। এ বিষ‌য়ে হাইকমিশনারের অফিস কীভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব।

এই সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে সেটি তদন্ত দল নয় ব‌লেও জানান রোরি মুঙ্গোভেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের