শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস‌কে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূ‌সকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন রা‌শিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। আজ (মঙ্গলবার) টে‌লিগ্রাম বার্তায় অভিনন্দন জানান রা‌শিয়ার প্রধানমন্ত্রী।

বার্তায় মিশুস্তিন ব‌লেন, রাশিয়া সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে উপদেষ্টা পরিষদের প্রধানের পদে নিয়োগের জন্য অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকা‌র আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশ সরকারের কার্যাবলী সম্পাদন করবে।

রা‌শিয়ার প্রধানমন্ত্রী ব‌লেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার অবস্থান থে‌কে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বিকশিত হচ্ছে। বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক মিথস্ক্রিয়াকে শক্তিশালী করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতি আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যেটা কিনা রুশ সরকার এবং বাংলাদেশ সরকা‌রের স্বার্থ পূরণ করে।

রুশ প্রধানমন্ত্রী ড. ইউনূ‌সের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের