শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন কানাঘুষার পর অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এর আগে আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর আজ (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে আইসিসি। এর আগপর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। সেটাই হয়তো টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়ায় ভূমিকা রাখতে পারে!

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের