,

বিসিবির বোর্ড সভায় থাকবেন পাপন!

news-image

স্পোর্টস ডেস্ক : লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।

ক্রিকেট বোর্ডের আঙ্গিনা যাদের পদচারণায় মুখরিত ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের প্রায় সকলেই চলে গিয়েছেন আড়ালে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই। অন্যান্য অনেক বোর্ড পরিচালকই আছেন নাগালের বাইরে। এমন অবস্থাতেই আগামীকাল বোর্ড মিটিংয়ে হাজির হচ্ছেন পরিচালকরা।

সরকার পরিবর্তনের পর বহুল কাঙ্খিত বোর্ড মিটিং অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে। এবারের বোর্ড সভা অবশ্য মিরপুর শের-ই বাংলায় নয়, অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও।

তবে তিনি যোগ দিবেন অনলাইনে। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে।

এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে।

ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন আগামীকালের বোর্ড সভার ব্যাপারে। সেই পরিচালক বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতমধ্যে।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যতটা অনেকাংশে নির্ভর করবে আগামীকালের এই বৈঠকের ওপর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট