শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্য না হলে বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়াবো না: উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত ১৫ বছরে গ্যাস-বিদ্যুতের দাম ১৮-১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০-১২ আর বেড়েছে। সামনের দিনগুলোতে মানুষ কিছুদিন পরপর মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করবো না। আজ যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেওয়া হয়েছে সেটা সেই কারণেই। আপনাদের এই প্রত্যাশা সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়লো, এটা আমরা করব না।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের