,

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে এ মামলার আবেদন করেছেন ইমরুল হাসান নামে এক আইনজীবী।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে তিনি এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য রেখেছেন। মামলার বাদী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলায় প্রকাশ্য আদালতে ঘোষিত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার মত দেন। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তৎকালীন ক্ষমতাসীন সরকারকে সুবিধা প্রদানের জন্য মামলার নথি নিজ জিম্মায় রেখে পরে ২০১২ সালে মামলার পূর্ণাঙ্গ রায় দেন যা প্রতারণামূলক ও জালজালিয়াতি পূর্ণ।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত শুনানি শেষে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট