,

ডিএমপির আরও ১৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদা এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক মিঠুকে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, রুবাইয়াত জামানকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. রফিকুল ইসলামকে এপিবিএনে, মোহাম্মদ আলাউদ্দিনকে এপিবিএনে, মির্জা সালাহউদ্দিনকে রাজশাহীর সারদার বিপিএতে, এস এম জাহাঙ্গীর হাছানকে নৌ পুলিশে ও মোহাম্মদ শহিদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া মাসুক মিয়াকে রেলওয়ে পুলিশে, কাজী মাকসুদা লিমাকে টাঙ্গাইল পিটিসিতে, বদরুজ্জামান জিল্লুকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খন্দকার রবিউল আরাফাতকে র্যাবে, মো. ইলিয়াছ হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে রাজশাহী সারদার বিপিএতে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট