শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : হাইওয়েতে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রিকশা নিয়ে জড়ো হন তারা। এরপর সেখান থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন চালকরা।

এসময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না-অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।

জহুরুল ইসলাম নামের এক রিকশাচালক বলেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না। এজন্য আমরা কিছু ভাড়া পেতাম। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। আমরা কোনো ভাড়া পাই না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে? আমাদের সংসার কীভাবে চলবে?।

তিনি বলেন, আমাদের দাবি আগে যেমন প্রধান সড়কে অটোরিকশা চলত না এখন সেই নিয়ম আবার চালু করতে হবে। না হলে আমরা না খেয়ে মরবো।

শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর শতাধিক রিকশাচালক কাটাবন দিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যান।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের