,

গণমাধ‌্যমের ভূ‌মিকার প্রশংসা পররাষ্ট্র উপ‌দেষ্টার

news-image

নিজস্ব প্রতিবেদক : নো‌বেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার আগ থে‌কে দে‌শের গণমাধ‌্যম তার ভূ‌মিকায় স‌ঠিক অবস্থা‌নে রয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে কয়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ অভিমত ব‌্যক্ত ক‌রেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অনেকদিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কে মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা তারা নি‌চ্ছেন। আপনারা এ ভূ‌মিকা ও সমর্থন বজায় রাখুন।

চি‌কিৎসার জন‌্য বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশগমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, এটা খুব নি‌টি‌গ্রিটি (‌মোদ্দা কথা)। আপ‌নি স্বাস্থ‌্য উপ‌দেষ্টা‌কে জি‌জ্ঞেস ক‌রেন। সেটা বেটার হ‌বে।

যুক্তরাষ্ট্রের স‌ঙ্গে এই সরকা‌রের অফিসিয়াল চ‌্যা‌নে‌লে কোনো যোগা‌যোগ বা আলাপ হ‌য়ে‌ছে কি না— জান‌তে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আলাপ হয়ে‌ছে। আমরা একটা প‌রিবর্ত‌নের জন‌্য অনেক মূল‌্য দি‌য়ে একটা সম্ভাবনা সৃ‌ষ্টি করেছি। এ অবস্থায় আন্তর্জা‌তিক সম্প্রদায় যেন আমা‌দের পা‌শে থা‌কে সেটাই চাওয়া।

তি‌নি ব‌লেন, আমা‌দের যে নির্ধা‌রিত লক্ষ‌্য সে‌দি‌কে এগো‌চ্ছি। আমি আপনা‌দের একটা বিষয় নি‌শ্চিত কর‌ছি, এ সরকার প্রকৃত সদিচ্ছা নি‌য়ে এগোচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট