শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আলী ইমামকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে নির্দেশনায় বলা হয়েছে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার চাকরি জীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ-হত্যা মামলার আবেদন খারিজ

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বিসিবি সভাপতি হতে চান তামিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো বিরোধ থাকতে পারে না

স্পিকারের কাছে ইনসাফ চাইলেন বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন