,

এখনই খুলছে না প্রাইমারি স্কুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

তিনি বলেন, সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা যদি না কমে, সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। ঘোষণা দিলেই তো হয় না ব্যাপারটা। সেজন্যই এ বিষয়টি ঠিক করে আমরা জানাবো।

সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যেকোনো একটি দেশের জাতির জন্য একদম ভিত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু খুব দুঃখজনক হলো, আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতটুকু কার্যকরী হয় না, যেমনটা করা উচিত তেমনটা করা হয় না।

তিনি বলেন, এক সময় আমাদের স্বাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, মানের উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, আমি আজকে এসেছি। সবার সঙ্গে বসবো। তারপর আমরা কর্মকৌশল ঠিক করব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট