,

মধ্যরাতে শহর ছাড়লেন দেব-রুক্মিণী!

news-image

বিনোদন ডেস্ক : রুক্মিণী কিংবা দেব তাদের ব্যক্তিজীবন খুব একটা আড়ালে রাখেন না। এ তারকা যুগলের সম্পর্ক কারও কাছেই অজানা নয়। সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন রুক্মিণী মৈত্র। দেব প্রযোজনা থেকে শুরু করে অভিনয়, নিজের এলাকার কাজ, সবটাই দক্ষতার সঙ্গে করে থাকেন।

তবে এবার কিছুটা একান্ত যাপনের সময় পেলেন দেব, সঙ্গী রুক্মিণী। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দেখা গেল অভিনেতা ও তার বান্ধবীকে। এদিন কালো প্যান্ট, কালো শার্টে দেখা যায় দেবকে।

অন্যদিকে রুক্মিণী পরনে ছিল লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। জানা গেছে তারা দু’জন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন। রুক্মিণী বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ছবি দেখে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা। এবার সকাল হতেই সামনে এল এক অন্য ছবি। যা এক কথায় মুগ্ধ করছে সকলকেই। যদিও কোথায় গিয়েছেন তারা, তা এক প্রকার গোপনেই রাখলেন।

অন্যদিকে রুক্মিনীও শেয়ার করে নিলেন মিষ্টি এক ছবি। তবে তারা কোথায় আছেন, তা অনুমান করতে শুরু করেছেন অনেকেই। এশিয়ারই কোনও এক জায়গায় ছুটি কাটাচ্ছেন। কর্মব্যস্ততা থেকে শত শত মাইল দূরে একান্তে সময় কাটাতে ব্যস্ত।

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পায় দেবের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘চ্যাম্প’। তখন মডেলিং দুনিয়া থেকে এসে আবার এই ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয় রুক্মিণী মৈত্রের। প্রথম ছবিতেই দেব-রুক্মিণী জুটি সুপারহিট। আর সেই তখন থেকেই লোকমুখে দেব ও রুক্মিণীর প্রেমের চর্চা। এখন শুধু এই জুটিকে বিয়ের পিড়িতে দেখার দিন গুনছেন অনুরাগীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট