,

শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা-বানোয়াট, দাবি জয়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশ-বিদেশের গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন।

তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স-এ স্ট্যাটাস দিয়েছেন।

জয় লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদমাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট