শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ব‌লে‌ছেন, সরকারের চূড়ান্ত লক্ষ‌্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া। নির্বাচ‌নের মাধ‌্যমে এ সরকার স‌রে যা‌বে।

রোববার (১১ আগস্ট) গণমাধ‌্যমের স‌ঙ্গে মত‌বি‌নিময়কা‌লে এ কথা ব‌লেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি সাতদিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার দুই মাসও লাগতে পারে।

নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচন করতে হবে অবশ্যই। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। কিন্তু আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি। আমরা কিছুদিন অপেক্ষা করি। এই পরিস্থিতি আসুক দেশের।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের