,

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে চলবে আন্তঃনগর ট্রেন। সোমবার থেকে শুরু হবে মালবাহী ট্রেন চলাচল। এদিন বিকেল ৫টায় শুরু হবে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। মঙ্গলবার থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন।

রোববার রেলওয়ের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে গত ১৮ জুলাই মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে সরকার।
রেল এবং সড়ক উভয় মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার রেল সচিব ড. হুমায়ুন সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করার পর ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসে। যেসব যাত্রী ১৮ জুলাইয়ের আগে টিকিট কিনেও যাত্রা করতে পারেননি, তারা সোমবার বিকেল থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।

সচল হলো এক্সপ্রেসওয়ে

বনানী ও মহাখালীতে টোলপ্লাজায় আগুন দেওয়ায় ১৮ জুলাই বন্ধ করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিনা টোলে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল শুরু হয়। রোববার বিকেল তিনটায় এক্সপ্রেসওয়েতে বিনিয়োগকারী তিন বিদেশি প্রতিষ্ঠানের কোম্পানি টোল আদায় শুরু করে। তবে বন্ধ রয়েছে মহাখালী ও বনানী টোলপ্লাজা।

মেট্রোরেলের বিষয়ে সিদ্ধান্ত আসেনি

মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। এই সেবা কবে চালু হবে, তা রোববার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী দুই-তিন দিন যাত্রী ছাড়া খালি ট্রেন চালিয়ে দেখা হবে, কোনো সমস্যা আছে কি না। সব ঠিক থাকলে, সরকারের কাছে ট্রেন চালানোর অনুমতি চাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট