,

আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : আসিফ মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, সকলের সম্মতিতে এমন একটা সরকার গঠন করতে পেরেছি, যেটি সারাদেশে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এই সরকারকে যিনি লিড দেবেন তিনি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে এ সরকার বাংলাদেশকে নতুন ভাবে গড়তে পারবে। ছাত্রদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, সেগুলোকে সংবিধানে সংযুক্তির মাধ্যমে আমরা বাস্তুবায়ন করতে পারব। এই প্রত্যাশা রাখছি।

আপনারা কেবিনেটে যাচ্ছেন। আপনাদের বয়স কম, অভিজ্ঞতা কম। সেক্ষেত্রে আপনাদের যে চ্যালেঞ্জ সেটা কীভাবে মোকাবেলা করবেন, এমন প্রশ্নের জবাব তিনি বলেন, পুরো পৃথিবীতে তরুণ প্রজন্মের যে জাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি। কোনো কোনো দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে তা কর্মস্পৃহা দিয়ে মোকাবিলা করব।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারকে কেউ হটাতে পারেনি। এত বড় বড় রাজনৈতিক দল, সবাই ব্যর্থ হয়েছে। আমরা একদফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা কেবিনেটে যাচ্ছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারব। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে। নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে, তা আমরা দেখিয়ে দেব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট