,

গোপন ঠিকানায় চলে গেছেন শেখ হাসিনার দলের সদস্যরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সদস্যরা নতুন ‘অজানা ঠিকানায়’ চলে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সরকারের এক শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে তারা জানায়, জনবিক্ষোভেরমুখে সোমবার তারা ভারতে পালিয়ে যায়। সেখান থেকে নতুন গোপন ঠিকানায় চলে যেতে শুরু করেছেন তারা।

গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজোয়াল্লাসে নেমে আসেন কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া দলের সদস্যরা খুবই এলেমেলো অবস্থায় ছিল। তারা তাড়াহুড়া করে পালিয়ে আসেন। অনেকের কাছে পর্যাপ্ত পোশাকও কিংবা নিত্যপ্রয়োজনীয় বস্তুও ছিল না। বাংলাদেশি এই দলের জন্য নিয়োজিত ভারতীয় কর্মকর্তারা তাদের জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনে দেন।

সূত্রমতে, অন্য দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে থাকার অনুমতি দিয়েছে ভারত। তাদের দায়িত্বে নিয়োজিত থাকা ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে বলে জানা গেছে।

ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল প্রথম শেখ হাসিনা ও তার দলকে স্বাগত জানান। পদত্যাগ করা এই প্রধানমন্ত্রীর ভবিষ্যত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট