,

গার্মেন্ট কারখানা খুলছে কাল

news-image

অনলাইন প্রতিবেদন : বুধবার (৭ আগস্ট) শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো। এ জন্য কারখানার নিরাপত্তা দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিকে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ’র কার্যনির্বাহী কমিটি কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। একই সময়ে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে অন্য খাতের ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠকের পরে এ কে আজাদের সভাপতিত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যান।

অন্যদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় দেশের অর্থনৈতিক কার্যক্রম মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহে মানুষের প্রাণহানির সঙ্গে

অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। এখন কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার জেরে অর্থনীতির আরও ক্ষতি হবে। বাড়বে মানুষের দুর্ভোগ।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। দেশকে জনগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফেরত দিতে এটা জরুরি। সেসঙ্গে শিগগিরই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া শুরুর আহŸান জানিয়েছে সংগঠনটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট