,

১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়েত ইসলামীর সংবাদ সম্মেলন

news-image

অনলাইন প্রতিবেদন : শেখ হাসিনার দেশত্যাগের পর মঙ্গলবার ১৩ বছর পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়েত ইসলামী। আজ ঢাকার মগবাজারে নিজেদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন দলটির আমির শফিকুর রহমান। পরে সংবাদ সম্মেলন করেন তিনি।

সবশেষ ২০১১ সালে এই কার্যালয়ে এসেছিল জামায়েত ইসলামী। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে কোণঠাসা হয়ে পড়া জামায়েত ইসলামী আর কখনোই এই কার্যালয়ে আসতে পারেনি। বন্ধ ছিল প্রধান কার্যালয়ে দলটির সব রকম কার্যক্রম। অবশেষে সরকার পতনের ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের কার্যালয়ে গেছে দলটি। সেই সঙ্গে সংবাদ সম্মেলনও করেছে তারা।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।

এদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে সম্মত হয়েছেন জামায়েত ইসলামী। ছাত্রদের নেওয়া এই সিদ্ধান্তকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট