,

জরুরি অবস্থা নয়, গুলি চালাবে না সেনারা : সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে দেশে কোনো জরুরি অবস্থা জারি হবে না। পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। সেনারা গুলি চালাবে না। সোমবার জাতির উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াকার উজ-জামান বলেন, আমরা একটি অন্তবর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করবো। আমি কথা দিচ্ছি সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো।

দেশবাসীকে উশৃঙ্খল না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখেন। আপনাদের সব দাবি আমরা মেনে নেবো।

তিনি বলেন, সেনাবাহিনী গুলি চালাবে না। পুলিশও গুলি চালাবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন। আজ রাতের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেবো। তবে দুয়েকদিন সময় লাগতে পারে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট জনের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট