শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোন বিমান ওঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের