,

ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা?

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন, কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন— সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট