,

মিছিল নিয়ে ঢাকার রাস্তায় মানুষ

news-image

অনলাইন ডেস্ক : মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে এসেছে মানুষ। আজ সোমবার ( সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। এরপর দুপুর দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। তারা বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

আজ দুপুর দেড়টার দিকে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে দুপুর পৌনে দুইটার দিকে জানা যায়।

এদিকে রাজধানীর শাহবাগে মানুষ জড় হয়ে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন। মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন।

মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন।

জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল। শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট