,

রাজধানীর সড়ক ফাঁকা

news-image

নিজস্ব প্রতিবেদক: গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন চলমান। এমন পরিস্থিতিতে আজ সোমবার সকালে রাজধানী ঢাকার সড়কগুলো ফাঁকা দেখা গেছে। সকাল থেকে রাস্তায় গণপরিবহন একেবারেই দেখা যায়নি। রিকশা, মোটরযুক্ত রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশায় করে লোকজন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বিভিন্ন স্থানে প্রশাসনের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

উত্তরা ও বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে পর্যন্ত, মোহাম্মদপুর, গাবতলী, আসাদ গেট, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, তেজগাঁও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কের একটি পয়েন্টেও কোনো ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সকাল পৌনে ৯টা নাগাদ এসব এলাকার দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।

রাজধানীর আদাবর এলাকা থেকে কারওয়ান বাজার এসেছেন আছিফ আকমাম। সমকালকে তিনি বলেন, পুরো রাস্তা ফাঁকা। গণপরিহন নেই। খুব বেশি মানুষজনও বের হয়নি। আসাদ গেট ও গণভবনের সামনের রাস্তায় কাউকে ঢুকতে দিচ্ছে না। মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। পরে গলিপথ দিয়ে হেঁটে এসেছি।

মৌচাক এলাকা থেকে তেজগাঁও সাতরাস্তা যাচ্ছেন সামিয়া খান। রিকশায় উঠার সময় তিনি সমকালকে বলেন, এই রাস্তায় স্বাভাবিক সময়ে বাসে যাতায়াত করি। ১০ টাকায় পৌঁছে যাই। কিন্তু আজ ১০০ টাকা গুনতে হচ্ছে।

মধুবাগ থেকে হেঁটে বাংলামোটর যাচ্ছেন একটি আবেদ আলী। সমকালকে তিনি বলেন, কারফিউ চলছে। গাড়ি ঘোড়াও কম। রিকশা চলছে কিন্তু ভাড়া অনেক বেশি। তাই হেঁটে অফিস যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট