,

আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন।

আমিরতাদের পরিচয়পত্র, নাগরিকত্ব ও কাস্টমসবিষয়ক কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বিবৃতি।

আমিরাতের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের দেশটিতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো আমিরাতেও অভিবাসী হিসেবে বিভিন্ন দেশের লোকজন বসবাস করেন। তাদের সংখ্যাগত দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশিরা।

করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২১ সালে ভিজিট ভিসা চালু করে আমিরাতের সরকার। সে সময় এই ভিসায় দেশটিতে গিয়েছেন শত শত বাংলাদেশি। এদের অনেকেরই দেশটিতে বসাবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। এদের আগে যারা আমিরাতে গিয়েছিলেন, তাদের মধ্যেও অনেকের ভিসার মেয়াদ আর নেই।

সৌদি সরকারের সাধারণ ক্ষমা তাদের সমানে বড় সুযোগ খুলে দিয়েছে বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা।

২০২১ সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও, কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন।

তবে সাধারণ ক্ষমা ঘোষনায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট