,

শিক্ষিকাকে হেনস্তা, ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যে সকল ভিডিওর অধিকাংশই সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি করেছে।

সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির ফেসবুক অ্যাকাউন্টেও তেমনই একটি ভিডিওর দেখা মিলল। বুধবার সকালে এই নায়িকা তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?

এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ সেই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। যেটা শুনে তিনি আরও ক্ষিপ্ত হন। পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন।

এসময় হামলাকারীরা সেই শিক্ষিকার ওপর আরও বেশি চড়াও হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ কর্মকর্তা শিক্ষিকাকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।

২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে হামলকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন পরীমণি। তিনি লিখেছেন, ছি ছি ছি । থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর!

এসব ঘটনা আর নিতে পারছেন না পরীমণি। সেটা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে……আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

এর আগেও কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলে পরীমণি। সেবার এই অভিনেত্রী ফেসবুকে এক শিক্ষার্থীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছিলেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট