,

নরসিংদী কারাগারে হামলা : কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।

এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট