,

মা পাঞ্জাবি, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের অনুসারী?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন কারিনা কাপুর খান। পাঞ্জাবি পরিবারের মেয়ে তিনি। বিয়ে করছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কি না তা নিয়ে কম জলঘোলা হয়নি।

যদিও কারিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পাতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি সিলভা।

সম্প্রতি ললিতা এক পডকাস্ট শো’তে কারিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে অভিনেত্রী কতটা নিয়মানুবর্তী সেটা জানান। ন্যানির কথায়, দুই ছেলে তৈমুর ও জেহ্‌কে গভীর মূল্যবোধের মধ্যে দিয়ে বড় করে তুলছেন কারিনা।

ললিতা বলেন, ‘অসাধারণ মা তিনি। খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন। সাইফও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন।’

এরপর কারিনার ধর্ম নিয়েও কথা বলেন ন্যানি। জানান, মুসলমান সাইফকে বিয়ে করলেও কারিনা তার মায়ের খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন। সেভাবেই চলাফেরা করেন।

ললিতার কথায়, কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্ট ধর্মে মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন। আমাদের বলতেন দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’ মতো জপ করতে।’

কারিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটা কফি উইথ করণ এর সাম্প্রতিক শো’তেই জানিয়েছেন। পাশপাশি এটাও জানান, করিনাকে দেখে তৈমুরও সেদিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্ট ধর্মে নিয়ে সেও বেশ উৎসুক।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না