বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

news-image

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি : কৃষক শ্রমিক জনতা লী‌গের সভাপ‌তি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা অসাবধা‌নে রাজাকার শব্দ‌টি ব‌্যবহার ক‌রে‌ছেন। রাজাকা‌রের না‌তি-পু‌তি ব‌্যবহার ক‌রে‌ছেন। আমি স্বাধীনতার প‌ক্ষের মানুষ হি‌সে‌বে প্রধানমন্ত্রীর প‌ক্ষে ক্ষমা প্রার্থনা কর‌ছি, মাপ চাচ্ছি। সেই সা‌থে প্রধানমন্ত্রী‌কে বল‌বো আপ‌নিও ক‌রেন। দে‌শের কা‌ছে, দে‌শের মানু‌ষের কা‌ছে ক্ষমা প্রার্থনা কর‌লে আপনার ভাবমূ‌র্তি এতো উজ্জ্বল হ‌বে, এতো ওপ‌রে যা‌বে যে কোনো দিন অ‌তটা ভাবমূর্তি আপনার ছিল না।

গত শ‌নিবার (২০ জুলাই) বেলা ১১টার দি‌কে টাঙ্গাইল প্রেসক্লা‌বের বঙ্গবন্ধু অডিটো‌রিয়া‌মে সংবাদ স‌ম্মেলনে তিনি এসব কথা ব‌লেন।

কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, আইনমন্ত্রীর প্রতি কা‌রোর আস্থা নাই। আইনমন্ত্রী উপযুক্ত না। আস্থাবান মানুষ‌কে দা‌য়িত্ব দিন। সে‌দিন আইনমন্ত্রী যখন ব‌লে‌ছেন তোমরা আমার সন্তা‌নের মতন, আমার ম‌নে হয় না তা‌কে একজনও বল‌বে তা‌কে বাবার মতো, চাচার মতো। বাবার মতো চাচার মতো হ‌তে ভাবমূ‌র্তির দরকার, কথা বার্তার দরকার, মানু‌ষের প্রতি ভালোবাসার দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী‌কে বল‌বো আপ‌নি এখনই এদের‌কে বদ‌লি‌য়ে উপযুক্ত মানুষ‌কে দা‌য়িত্ব দিন। যারা কোটা বিরোধী, সংস্কারের প‌ক্ষের সা‌থে আলোচনা ক‌রে ন‌্যায় সঙ্গত সমাধান আন‌তে পা‌রে।

সরকা‌রের উদ্দে‌শে তিনি ব‌লেন, মু‌ক্তিযোদ্ধারা কোটা চায় না, সম্মান চায়। সেই সম্মান কী আপনারা দি‌য়ে‌ছেন। সে‌দিন প্রধানমন্ত্রীর কথায় মু‌ক্তিযোদ্ধা‌দের প্রতি যে সম্মান যে দরদ দে‌খে‌ছি, কা‌জে‌তো সেটা দেখা যায় না।

ওবায়দুল কা‌দে‌রের বিষ‌য়ে কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের যেভা‌বে চি‌বি‌য়ে চি‌বি‌য়ে কথা ব‌লেন সেটা দে‌শের মান‌ুষ পছন্দ ক‌রে না। তার খেলা হ‌বে সেটা পছন্দ ক‌রে না। দে‌শের মান‌ুষ খেলা হবার জন‌্য দেশ স্বাধীন ক‌রে‌নি। আমি জা‌নি না ওবায়দুল কা‌দের‌কে আপ‌নি (প্রধানমন্ত্রী) ঝে‌টি‌য়ে বিদায় কর‌বেন কিনা। কিন্তু দে‌শের মান‌ুষ চায় আর যা‌তে দ্বিতীয় বার এইভাবে চি‌বি‌য়ে চি‌বি‌য়ে কথা বল‌তে না আসেন।

কার‌ফিউয়ের বিষ‌য়ে বিষয়ে তিনি ব‌লেন, দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া। আমি এর নিন্দা জ্ঞাপন কর‌ছি। হে‌লিকপ্টার থে‌কে বোমা ফেলা এটা কোনো গণতন্ত্র দে‌শের আচরণ হ‌তে পা‌রে না। কার বু‌দ্ধি‌তে হেলিকপ্টার উঠানো হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, একাত্তরে যখন বঙ্গবন্ধ‌ু ৭ মার্চের ভাষণ দি‌চ্ছিলেন তখন সোহরাওয়া‌র্দীর ওপর দি‌য়ে হে‌লিকপ্টার উড়ে‌ছিল। সেই হেলিকপ্টা‌রে বোমা ছিল। তার‌ চে‌য়ে দে‌শে জঘন‌্য হলো।

প্রধানমন্ত্রীর উদ্দেশে কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, আপ‌নি অন‌তি‌বিল‌ম্বে এক‌টি সর্বদলীয় স‌ম্মেল‌নের আয়োজন ক‌রেন। সবাইকে ডা‌কেন। শুধু আওয়ামী লীগ বা ১৪ দ‌লের দেশ না। আপ‌নি সবাইকে ড‌া‌কেন। দে‌শের অস্থি‌তিশীল প‌রি‌বেশ একটা শা‌ন্তি স্থাপ‌নের জন‌্য যা‌কে যাকে প্রয়োজন হয় ডা‌কেন।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থি‌ত ছি‌লেন বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকীর বড় ভাই ও সা‌বেকমন্ত্রী আব্দুল ল‌তিফ সি‌দ্দিকী, ছোট ভ‌াই আজাদ সি‌দ্দিকী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু