,

ছাদ থেকে ৬২ পুলিশকে উদ্ধার করল হেলিকপ্টার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাদ থেকে আটকে পড়া ৬২ জন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টার করা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তারা সেখানে আটকে ছিলেন।

বুধবার র‍্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদর দপ্তর থেকে র‍্যাবকে বলা হয়েছিল আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করার জন্য। এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাদের ওপর একটি হেলিকপ্টার উড়ে আসে। পরে একে একে লাইন দিয়ে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে পড়েন।

এর আগে সকাল থেকেই মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ ছররা গুলি ও রাবার বুলেট ছুড়ে। এতে আহত হয়েছে অনেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট