বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত শিক্ষার্থীদের গায়েবি জানাজা পড়বে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার (১৭ জুলাই) গায়েবী জানাজা পড়বেন বিএনপিসহ যুগোপৎ আন্দোলনে অন্যান্য দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর দেড়টায় গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে এবং সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী এসব ঘটনায় ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, একজন পথচারী, একজন ব্যবসীয় ও বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত