,

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী,  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাইজিদ বাবু, জসীমউদ্দীনসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান