,

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

news-image

তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ানোয় ২০২৫ সালের তুলনায় চলতি ২০২৬ সালে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে রপ্তানি থেকে বাংলাদেশ যত আয় করেছিল, চলতি বছরের সেপ্টেম্বরে সেই আয় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৩ কোটি ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে। তবে ইপিবি জানিয়েছে, গত বছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও মাসভিত্তিক হিসাবে ২০২৬ সালের আগস্টের তুলনায় আয় কমেছে সেপ্টেম্বরে; শতকরা হিসেবে এই হ্রাসের হার ১১ দশমিক ১১ শতাংশ।

তবে রপ্তানি আয় কিছুটা কমলেও বিশ্ব বাজারে পণ্য রপ্তানিতে এখনও প্রতিযোগিতামূলক অবস্থান বাংলাদেশ ধরে রেখেছে বলে উল্লেখ করেছেন ইপিবির কর্মকর্তারা। বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এক বছরের ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় সাড়ে আট শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ইপিবি আরও জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ