বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল এক লাখ ২০ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে প্রায় এক লাখ ২০ হাজার ৮১ টাকা।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। আজ (রোববার) প্রতি ভরি ভালো মানের সোনা এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকায় বিক্রি হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ২০ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮১ হাজার ২২৮ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।

রোববার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকায়, ২১ ক্যারেট এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮০ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু