,

সেঞ্চুরির কৃতিত্ব আইপিএলকে দিলেন অভিষেক

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অভিষেকটা ভালো হয়নি অভিষেক শর্মার। তবে পরের ম্যাচেই জ্বলে ওঠলেন এই ওপেনার। নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় আইপিএলের বড় ভূমিকা আছে কারণ আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি তখন একজন অভিষিক্ত বা তরুণ খেলোয়াড়ের জন্য তেমন চাপ অনুভব করিনা। দেশের হয়ে খেলা সবসময়ই অনেক বড় অনুপ্রেরণার।’

অভিষেকের কাছে টি-টোয়েন্টি ক্রিকেটে ইন্টেন্ট ও অ্যাপ্রোচটাই মুখ্য। আইপিএল এ তিনি এটি প্রমাণ করেছেন বহুবার। এবারে জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে ডাক মারলেও পরের ম্যাচ ইন্টেন্ট ও অ্যাপ্রোচ ঠিকঠাক রেখেই সেঞ্চুরি করেছেন তিনি।

অভিষেক বলেন, ‘দুর্ভাগ্যবশত আগের ম্যাচটা ভালো যায়নি। আজকে আমি একই ইনটেন্ট এবং মাইন্ডসেট নিয়ে নেমেছিলাম। অন্য অভিষিক্তদের সাথে কথাও বলেছি, আমরা লম্বা সময় ধরে ক্রিকেট খেলছি। আমার মনে হয় টি-টোয়েন্টির পুরোটাই এপ্রোচ এবং ইনটেন্টের উপর। নিজের দিনে আমি যদি ইনটেন্ট দেখাতে পারি তাহলে আজকের মতো দিন যাবে।’

‘আমি আজকে গিলের ব্যাট দিয়ে খেলেছি এবং এটা খুবই ভালো গেছে, তাকে বিশেষভাবে ধন্যবাদ। অনূর্ধ্ব-১২ থেকেই এটা চলে আসছে। আমি যখনই কোন চাপের ম্যাচ বা পারফর্ম করা উচিত এমন ম্যাচ খেলি তখন আমি তার (গিল) ব্যাট দিয়ে খেলি, এমনকি আইপিএলেও। আজকে দিনটা ভালো গেছে।’-যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট