স্বাগতম এই নিষ্ঠুর দুনিয়ায়
শিশুটি মায়ের গর্ভে থাকার সময় গুলিবিদ্ধ হয়। যার কোনো শত্রু নেই, এমন এক অজাতশত্রু শিশুটি জন্ম নেয়ার আগেই যুদ্ধকালীন পাশবিক বর্বরতার মুখে পড়েছে। মায়ের গর্ভে থাকার সময় তার ডান কাঁধ গুলিবিদ্ধ হয়েছে। আরেকটি বুলেট তার ডান চোখকে ক্ষত বিক্ষত করেছে গুরুতরভাবে। হ্যাঁ সে যদি কথা বলতে পারত তাহলে এক বিরাট প্রশ্ন রেখে জিজ্ঞেস করত মায়ের গর্ভ কি নিরাপদ নয়, এমনকি ভূমিষ্ঠ হবার আগেও! ভাবতে অলৌকিক লাগে মেয়ে শিশু বলেই হয়ত সে বেঁচে আছে। তাকে লড়তে হয়েছে জীবনের সঙ্গে বস্তুত তার জীবন যাত্রা শুরু হবার আগেই। মাগুরা জেনারেল হাসপাতালে দুই ঘন্টার সিজারিয়ান অস্ত্রোপচারের পর গত বৃহস্পতিবার রাতে সে এই ধরাধামে নেমে আসে। আর তা মা ৩৫ বছরের নাজমা খাতুন যথারীতি বেঁচে আছেন। শিশুটি তার মার নাজমা খাতুনের গর্ভে যখন ছিল অর্থাৎ তার আট মাস বয়সে তাকে গুলিবিদ্ধ হতে হয়। মাগুরায় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বৃহস্পতিবার বিকেলে যখন গুলি আদান প্রদান চলছিল তখন নাজমা খাতুন তাদের অন্তত দুটি গুলিতে গুলিবিদ্ধ হন। সেই গুলি ও পাল্টা গুলি বর্ষণের ঘটনায় একজন নিহত আরেক ব্যক্তি আহত হন। কন্যা সন্তানটির ডান চোখ গুলিবিদ্ধ হওয়ায় তা আদৌ বাঁচানো যাবে কি না বা দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যাবে কি না সে সম্পর্কে নিশ্চয়তা দিতে পারছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তার মা নাজমা খাতুন মাগুরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নাজমার কন্যা সন্তানটি এই নিষ্ঠুর দুনিয়ার আলো চোখে দেখার জন্যে ডিএমসিএইছের পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে লড়াই করছে।
মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই নাজমা খাতুনকে ঢাকা আনা হয়নি। কারণ তার দেহে অস্ত্রোপচারের পর সে গুরুতর অবস্থায় রয়েছে। কিন্তু শিশুটির কাঁধ ও চোখ গুলিবিদ্ধ হওয়ায় তাকে জরুরি অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্যে স্থানান্তরিত করতে হয়েছে। শিশুটির খালু রেজওয়ান কবির ভুইয়া এ তথ্য জানান। রোববার সকালে শিশুটির দুই খালা শিউলি বেগম এবং শিখা বেগম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত নয় বেঁচে থাকলে শিশুটি আহত চোখ দিয়ে আদৌ দেখতে পারবে কি না। তাকে চিকিৎসা দিচ্ছেন এমন একজন চিকিৎসক বলেন, কপাল ভাল যে শিশুটির অবস্থা আরো গুরুতর হয়নি, তবে তার মা কাছে থাকলে ভাল হত।
সেদিন যা ঘটেছিল
মাগুরা যুবলীগ নেতা আজিবার শেখ ও মোহাম্মদ আলি এবং তাদের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ কামরুল ভুইয়া ও তার স্বজনদের মধ্যে সংঘর্ষ বাধে। তারা সবাই শাসক দল আওয়ামী লীগের সক্রিয় সমর্থক অঙ্গসংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ও স্থানীয় এলাকাবসি জানায় কামরুল ও আজিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। মাগুরা শহরের দয়াপুর এলাকায় তারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি জেলা পর্যায়ে তারা যুবলীগের রাজনীতিতে সক্রিয়। নাজমা খাতুন কামরুলের বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী। ওই দিনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যে ব্যক্তি নিহত হন তিনি কামরুলের চাচা ৬৫ বছরের মমিন ভুইয়া। আহত অবস্থায় তিনি চিকিৎসা নিতে যেয়ে পরের দিন শুক্রবারে মারা যান মাগুরা জেনারেল হাসপাতালে। কামরুলের এক কর্মী মিরাজ শেখ গুরুতর আহত হন। শিশুটির পিতা বাচ্চু ভুইয়া জানান তার স্ত্রীর অবস্থা এখনো সংকটজনক। তিনি অভিযোগ করেন মামলা করার পর প্রতিপক্ষ এখন তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মাগুরা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ওই সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে যুবলীগ নেতা মমিনের পুত্র রুবেলের দায়ের করা এক মামলায় ষোলজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যাদের মধ্যে মাগুরা জেলা যুবলীগের সহ সভাপতি সুমন সেনও রয়েছেন। ডেইলি স্টার।











