,

২৫০ কি.মি গতিতে জ্যামাইকায় আঘাত হানছে হারিকেন বেরিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অতি বিপজ্জনক শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল প্রবল শক্তি নিয়ে জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার সর্বশেষ আপডেটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জানিয়েছে, হারিকেনটি জ্যামাইকার খুব কাছাকাছি চলে এসেছে।

হারিকেন সেন্টারের পরিচালক ডক্টর মাইকেল ব্রেনান আজ বুধবার জানিয়েছেন, খুব দ্রুত সময়ে জ্যামাইকার আবহাওয়ার অবনতি ঘটবে। তিনি সাধারণ মানুষকে অন্তত ১২ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন।

পরিচালক ব্রেনান আরও জানিয়েছেন, প্রবল শক্তিশালী এ ঝড়টি জ্যামাইকার দক্ষিণ অংশের পাশ দিয়ে অথবা উপর দিয়ে অতিক্রম করবে। ওই সময় হারিকেনটির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।

এছাড়া হারিকেনটি জ্যামাইকার স্থলভাগ অতিক্রমের সময় সেখানে ৬ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে সতর্কতা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সন্ধ্যা থেকেই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার আরও জানিয়েছে, ঝড়টির প্রভাবে জ্যামাইকায় চার থেকে আট ইঞ্চি (৩০ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এটির কারণে প্রাণঘাতী আকস্মিক বন্যা এবং ভূমিধসও হতে পারে।

জ্যামাইকার দিকে অগ্রসর হওয়ার আগে হারিকেন বেরিল আরেক ক্যারিবিয়ান দ্বীপ ‘ইউনিয়ন আইল্যান্ড’-এ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসে। হারিকেনটির আঘাতে পুরো দ্বীপটি লণ্ডভণ্ড হয়ে গেছে। দ্বীপের এক বাসিন্দা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তাদের এখানে এমন কোনো বাড়ি নেই যেটি বেরিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বলেছেন, এই দ্বীপের সব বাসিন্দা এখন গৃহহীন হয়ে পড়েছেন। ঝড়ের ধাক্কায় সবকিছু মাটিতে মিশে গেছে।

আশঙ্কা করা হচ্ছে হারিকেন বেরিল এখন জ্যামাইকাতেও ধ্বংসযজ্ঞ চালাবে। সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট