,

বড় ধাক্কা কোকাকোলা, বন্ধ বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ!

news-image

গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকাকোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এবং প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি) নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকাকোলা।

কোকাকোলার এক নোটের বার্তার বরাতে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে, ৩০ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকাকোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে।

ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওমান ও আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে বিআইজি।

এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার এই পদক্ষেপ ভারতে তার ব্যবসায় বিশেষ প্রভাব ফেলতে চলেছে। ভারতে কোকাকোলার সম্পূর্ণ মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্থান কোকাকোলা বেভারেজ দ্বারা নিয়ন্ত্রিত হত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট