বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এ ছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরপদ স্থানে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার শুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে,মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই।

হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু