,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৯) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)। আহত মনছুরও একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট