,

ফাইনালেও বৃষ্টির শঙ্কা, খেলা না হলে চ্যাম্পিয়ন যারা

news-image

স্পোর্টস ডেস্ক : আজ ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভৌগলিক কারণে বছরের এই সময়ে ঐ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। যার কারণে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, আবার পরিত্যক্ত খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এবার ফাইনালেও থাকছে বৃষ্টির শঙ্কা।

অ্যাকুওয়েদার অনুযায়ী, খেলার সময় আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হতে পারে। বার্বাডোজে খেলা শুরু স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে। কিন্তু রাত ৪টা থেকে ৯টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ, যেটি সকাল ১০টা (টসের সময়) ও বেলা ১টার মধ্যে নেমে আসবে ৩০ শতাংশে।

খেলাটি শেষ করার জন্য ১৯০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। বিজয়ী ঘোষণার জন্য উভয় দলকে কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে। যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে। তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না। যদি বৃষ্টিতে ফাইনাল ভেসে যায় তখন রিজার্ভ ডেতে গড়াবে খেলা।

অতিরিক্ত সময়েও কমপক্ষে ১০ ওভার করে ম্যাচ না হলে ম্যাচটি রোববারে যাবে। তবে শনিবার যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে। রিজার্ভ ডে-তে ম্যাচ শুরুর নির্ধারিত সময় স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিট।

রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত-দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল, সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না