,

ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম ও তার সহযোগীরা ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ মহসীন জানান, সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরতেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করতেন। গতকাল বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করছিলেন।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চুরি করা এসব মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করতেন সাদ্দাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না