,

দলকে রেখে গোপনে দেশে ফিরলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল মিশ্র অভিজ্ঞতায় কাটিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বোলারদের পারফরম্যান্সে গ্রুপপর্বে উৎড়ে গেলেও সুপার এইটে আর পেরে উঠেনি নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল সুপার এইটে ভালো পারফরম্যান্স। সে অর্থে তিন ম্যাচের একটিতেও সেটা দেখাতে পারেনি টিম টাইগার্স। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এসেছিল বড় সুযোগ।

বোলাররা ১১৫ রানেই আটকে দিয়েছিলেন আফগানদের। ফলে ১২.১ ওভারে এই লক্ষ্য তাড়া করতে পারলেই সেমিফাইনালে উঠে যেতো বাংলাদেশ। সেটা তো পারেইনি, শেষ পর্যন্ত ওই ম্যাচটি হেরেই বসে টাইগাররা।

সুপার এইটে প্রত্যাশা একদমই পূরণ হয়নি। ভক্ত-সমর্থকরা পারফরম্যান্স দেখে যারপরণাই হতাশ ও ক্ষুব্ধ। মোটা দাগে বলতে হয়, ব্যর্থ এক মিশন শেষ করেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামীকাল শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পা রাখার কথা ক্রিকেটারদের। এরই মধ্যে তারা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ছেড়েছেন। বাংলাদেশের বহর ছিল ২৭ জনের। ফিরছেন ১৯ জন। বিদেশি কোচরা সবাই ছুটিতে গেছেন।

এর মধ্যে বড় খবর। দলের সঙ্গে নয়। হুট করে কাউকে কিছু না জানিয়ে একাই আজ (বৃহস্পতিবার) ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে সাকিবের দেশে ফেরার খবর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট