,

ঝিনাইদহে গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে পুকুরে ৩ ঘণ্টা অভিযান

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বুধবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষ হলেও প্রাথমিকভাবে কোনো আলামত উদ্ধার হয়নি বলে জানা গেছে।

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান ঢাকা পোস্টকে বলেন, আপাতত উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধার অভিযানে কিছু মিলেছে কি না আমরা এই মুহূর্তে বলতে পারছি না। মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।

এদিকে উদ্ধার অভিযান পরিদর্শনে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

এর আগে সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তাকে সঙ্গে নিয়ে শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। পরে শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালান তারা। সেখানে অভিযানের একপর্যায়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, এ হত্যায় মোট ৭ জন অংশ নেয়। তাদের মধ্যে ৫ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো। কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল তিনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এ সময় এমপি আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার (ডিবি) মাহফুজুর রহমান, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসানসহ পুলিশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় এই বাবু।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট