,

মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কোয়ার্টারে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুধবার ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পান লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফলে এক ম্যাচ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে কানাডার বিপক্ষে তারা জিতেছিল ২-০ গোলে।

এই চিলির কাছে দু’বার কোপা আমেরিকার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। যদিও চিলির সেই দল এখন আর নেই। ভিদাল জাতীয় দলের বাইরে। অ্যালেক্স সানচেজ-ভার্গাসরা খেললেও জৌলুস হারিয়েছেন। তবে কোপার ম্যাচ মানে চিলিকে অবজ্ঞা করার সুযোগ নেই। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তা বোঝাল দলটি।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা করে আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও গোলের সুযোগ হারান মেসি-আলভারেজরা। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ ফিরে আসে চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভোর দেয়ালে লেগে। ম্যাচের ৮৮ মিনিটে লিয়ান্দ্রো মার্টিনেজ গোল করে দলকে জয় এনে দেন। কানাডার বিপক্ষেও বদলি নেমে গোল করেন তিনি।

ম্যাচে আর্জেন্টিনা অবশ্য মোট ২২টি আক্রমণ তুলেছে। যার নয়টি ছিল গোল মুখে অর্থাৎ গোল হওয়ার মতো। কিন্তু ইউরোপের লিগে ঝকঝকে খেলে অভ্যস্ত আলভারেজ-ডি পলরা যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত ছোট ও টার্ফের আনকোরা ম্যাচে সুযোগ নিতে পারেননি। টানা দুই জয়ে অবশ্য মেসিদের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট