মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি

news-image

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার ভোর ৪টার দিকে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ আসামি হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু (৬০), নরসিংদির মো. আমির হামজা (৩৮), বগুড়ার ফরিদ শেখ (২৮) ও মো. জাকারিয়া (৩১)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। খবর পাওয়া মাত্র বগুড়া সদর থানা ও ফাঁড়ির পুলিশ তৎপর হয়ে ওঠে। তারা শহরের বিভিন্নস্থানে একাধিক অভিযান পরিচালনা শুরু করে।

অভিযানের এক পর্যায়ে ভোর ৪টা ১০ মিনিটের দিকে সদরবারীর উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষি বাজার থেকে চারজনকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় এই চারজনই কারাগার থেকে পালানো সেই চার আসামি। এরপর তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি একই কনডেম সেলে ছিলেন। সেখানে থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিড়ে দড়ি বানান। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে ছেলের বাইরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগরের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচে দিয়ে ওই চারজন পালিয়ে যান।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঘটনা জানা মাত্রই খুব দ্রুততম সময়ে আমাদের পুলিশ সদস্যরা চার আসামিকে আটক করতে সক্ষম হন। এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: অমীমাংসিত রক্তাক্ত অধ্যায়

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাহজালালে থামছে না স্বর্ণ চোরাচালান

রাজস্ব আহরণে বড় ঘাটতি, তবু উচ্চ লক্ষ্যমাত্রা এনবিআরের

হজে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট নিহত ৯

‘আমার ভবিষ্যৎ আমার স্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে’: এনদ্রিক

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগে ক্লাব তদন্ত শুরু

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ