,

বিআরটিএ’র প্রতিবেদন: ঈদযাত্রায় সড়কে ২৩০ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় সারা দেশে ২৩৫টি সড়ক দুর্ঘটনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরো ৩০১ জন।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

গত ১১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সংগঠিত দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ঈদ পূর্ববর্তী ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ৬ দিনে সারাদেশে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১২৩ জন আহত হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১৯টি দুর্ঘটনায় প্রায় ১৮ জন নিহত ও প্রায় ২১ জন আহত হয়। আর ঈদ পরবর্তী ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ৭ দিনে সারাদেশে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত ও ১৭৪জন আহত হয়েছে।

সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ মজুমদার জানান, ঈদ যাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ৬৪টি জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারাদেশে মোট ৩ হাজার ৭৩৯টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত রিকশা চালানোর সুযোগ করে দিয়েছেন। তবে আগে যেমন প্রধান সড়কে রিকশা চলতো না, এখনো তেমন চলবে না।

এটার নীতিমালা তৈরির কাজ চলছে।

সড়ক দুর্ঘটনা মৃত্যুর তুলনায় আহতের সংখ্যা কেন কম হয় এমন প্রশ্ন জবাব দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, আসলে বড় যানবাহনের সঙ্গে ছোট যানের দুর্ঘটনার সংখ্যা বেশি। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা কম থাকে। ছোট যানবাহনের যাত্রীরা ৯৯ শতাংশ ক্ষেত্রেই মারা যান।
একটা সিএনজি বা ইজিবাইকের দুর্ঘটনা হলে ৫/৭ জনের মৃত্যু হয়। আহত থাকে না বললেই চলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট