রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

news-image

সিলেট প্রতিনিধি : টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে রৌদ্রজ্জ্বল পরিবেশ বিরাজ করছে সিলেট জেলাজুড়ে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। যদিও গতকাল সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারার অমলশীদ পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা অবশিষ্ট পয়েন্টেও অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৯ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের দীপক রঞ্জন দাস ঢাকা পোস্টকে বলেন, ফেঞ্চুগঞ্জের ওপর দিয়ে জুড়ি নদী, শেরপুরের ওপর দিয়ে মনু নদী কুশিয়ারা নদীতে যুক্ত হয়। তাই কুশিয়ারা নদীর পানি নামার হার ধীর গতির। এছাড়া নিম্নাঞ্চলের প্রায় সব এলাকা প্লাবিত তাই পানি ধীরগতিতে নামছে। এখন বৃষ্টিপাত কমে গেলে ও সিলেট অঞ্চলে প্রতিদিন রোদ হলে বন্যার পানি কমে যাবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের