,

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

news-image

ক্রীড়া ডেস্ক : সুপার এইটে দুই নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ রবিবার ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। টস হেরে আগে ব্যাট করা যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১১৫ রানে। ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড।

এই জয়ের ফলে প্রথম দল হিসাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। তিন ম্যাচ থেকে দুই জয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। তাদের নেট রান রেট ১.৯৯২।

গ্রুপের শেষ ম্যাচে উইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা যেই দলই জিতুক ইংল্যান্ডের সেমিফাইনালে খেলা নিশ্চিত।

ক্রিস জর্ডান হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলে ১১৫ রানেই গুটিয়ে যায় টস হেরে আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র। ৬ বলের মধ্যে শেষ ৫ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জস বাটলার ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। হারমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান বাটলার। শেষ পর্যন্ত বাটলার ৬ চার ও ৭ ছক্কায় ৩৮ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড করে বিনা উইকেটে ১১৭ রান।

জর্ডান হ্যাটট্রিক, বাটলার বিধ্বংসী ইনিংস খেললেও ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ। ৪ ওভারে ১৩ রান দিয়ে নিতিশ কুমার (৩০) ও অ্যারন জোনসকে (১০) ফেরান রশিদ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না