,

সচিবালয় প্রায় স্বাভাবিক, দর্শনার্থী কম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির পর দুই দিন কিছুটা ঢিলেঢালা থাকলেও রোববার (২৩ জুন) সচিবালয় প্রায় স্বাভাবিক। তবে দর্শনার্থী এখনো কম।

গত ১৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়সহ সরকারি অফিস খোলা ছিল। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটিতে ছিলেন।

অফিস খোলার পরেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে দুই দিন সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা ও কর্মচারীদের কম উপস্থিতি এবং দর্শনার্থীদের সংখ্যা কম থাকায় ওই দুদিন সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। কাজেও ছিল ঢিলেঢালা ভাব।

কিন্তু রোববার সচিবালয় প্রায় স্বাভাবিক। বাড়তি ছুটি শেষে কেউ কেউ ঈদের পরে আজকেই প্রথম কাজে যোগ দিয়েছেন। যারা ঈদের পরে প্রথমে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন মন্ত্রীও ঈদের পরে আজকেই প্রথম অফিস করছেন।

সকাল থেকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। অন্যান্য দিনের মধ্যেই কাজ করছেন তারা।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতো পূর্ণ রয়েছে। তবে দর্শনার্থের সংখ্যা কম। এজন্য লিফটগুলোর সামনে তেমন ভিড় নেই।

৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য সময়ের মতো তদবিরকারীদের ভিড় দেখা যায়নি। ভিড় নেই ৬ নম্বর ভবনের লিফটগুলোর সামনেও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট